০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৪

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ১২:৫১

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে জানানো হয়, দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা স্থগিত রয়েছে। সাধারণত একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির সময় এবং পরে নবম শ্রেণিতে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে থাকে। সেই প্রেক্ষাপটে অষ্টম শ্রেণিতে আলাদা করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

এ ছাড়া এ প্রক্রিয়া অভিভাবকদের মাঝেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে ২০২৬ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব দপ্তর ও দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে। ফলে আপাতত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না।

আরও পড়ুন