ঈদেও মিলছে না স্বস্তি, বৃষ্টি থাকলেও কমছে না গরমের দাপট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ১০:৫০
দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের দাপট অব্যাহত রয়েছে। বর্তমানে ১৯ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাকি এলাকাগুলোতেও ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েক দিন এই গরম থেকে স্বস্তি মিলছে না। এমনকি পবিত্র ঈদুল আজহার দিনেও গরমের প্রভাব থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি।
ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর। এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
তবে এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের আগের দিন পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, বজ্রবৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। ঈদের দিনও ভোরের দিকে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় বৃষ্টি কমে গিয়ে গরম অনুভূত হতে পারে।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, বর্তমানে দিনের ব্যাপ্তি বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় সূর্যের তাপ থাকছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আসা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বাড়ছে। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও দিল্লির মতো অঞ্চলের তীব্র গরমের প্রভাবও বাংলাদেশে পড়ছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে এখন বর্ষাকালেও গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টি হলেও তাপমাত্রা দ্রুত আবার বেড়ে যাচ্ছে। ফলে আপাতত গরম থেকে বড় ধরনের স্বস্তির সম্ভাবনা নেই।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
