ঈদের দিন দেশের পাঁচ বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ১০:৫৭
দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি অব্যাহত থাকলেও তীব্র গরমে জনজীবনে অস্বস্তি কাটছে না। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদ্যাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন দেশের অন্তত পাঁচটি বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাঁচ দিনের বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা, অর্থাৎ ঈদের দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সোমবার (২৫ মে) দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহও অব্যাহত রয়েছে। বিশেষ করে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির মধ্যেও দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ঈদের দিন ভ্যাপসা গরমের অস্বস্তি থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
