০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

ঈদের দিনে সকাল সন্ধ্যায় বৃষ্টির শঙ্কা, ভোগান্তির আশঙ্কা ঢাকায়

ঈদের দিনে সকাল সন্ধ্যায় বৃষ্টির শঙ্কা, ভোগান্তির আশঙ্কা ঢাকায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৬ মে, ২০২৬, ২১:১১

ঈদের দিন ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে সকাল ও সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এতে ঈদযাত্রা ও নামাজে যাতায়াতে ভোগান্তি বাড়ার আশঙ্কা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ফোকাস্টিং কর্মকর্তা তরিফুল নেওয়াজ কবির বলেন, 

 ঈদের দিন ঢাকাসহ মধ্যাঞ্চলের জেলাগুলোতে সকাল ও সন্ধ্যায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে ঈদের পরদিন থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে সিলেট অঞ্চলে আজ রাত ও আগামীকাল বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঈদের দিন সেখানে আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদেরা।

বছরের এ সময়ে সাধারণত সন্ধ্যা কিংবা ভোররাতে বেশি ঝড়বৃষ্টি হয়ে থাকে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সন্ধ্যার পর দক্ষিণ দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস দেশে প্রবেশ করে। একই সময়ে পশ্চিমাঞ্চল থেকে আসা অপেক্ষাকৃত শুষ্ক বাতাসের সঙ্গে এর মিশ্রণে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। এ কারণে সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত ঝড়বৃষ্টির প্রবণতা বেশি দেখা যায়।

তিনি আরও বলেন, রাতের বৃষ্টির পর সকালে আকাশ অনেক সময় পরিষ্কার হয়ে যায়। তাই দিনের শুরুতে রোদ থাকলেও সন্ধ্যার দিকে আবার বৃষ্টি নামতে পারে।
 
আরও পড়ুন