০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আমার ক্যাম্পাস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আমার ক্যাম্পাস: জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কামনা মীম

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০১:১৪

জগন্নাথ চার অক্ষরের একটি শব্দ মাত্র, 
ছোট্ট একটি ক্যাম্পাস, 
কতশত অভিযোগে ঘেরা, 
সকলের কাছে হয়তো খুবই স্বাভাবিক একটা নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আমার কাছে কিন্তু একদমই তা নয় 
আমার কাছে জগন্নাথ মানে; 
নির্ঘুম রাতের বিনিময়, 
না ঘুরা বিকালের বিনিময়, 
নিরব সংগ্রামের বিনিময়।
 
আমার কাছে জগন্নাথ মানে 
বাস্তবতায় মিশে লড়াই সংগ্রামের সাথে বেঁচে থাকার এক জ্বলন্ত উদাহরণ,
নিজেকে নিজে বাঁচিয়ে রাখার, নিজের স্বপ্নকে আঁকড়ে থাকার এক বাস্তব চিত্র । 

আমার কাছে জগন্নাথ মানে 
রাজধানীর বুকে একটুকরো স্বর্গঘর, 
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক প্রতিবাদী কন্ঠস্বর। 

আমার কাছে জগন্নাথ মানে 
ইতিহাস ঐতিহ্যকে আঁকড়ে থাকার এক নিদর্শন, 
মা পাখির ন্যায় তার ছোট্ট ডানায় হাজারো শিক্ষার্থীকে আদর্শ মানুষ গড়ার কারিগরের নামই আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
 
জগন্নাথ... 
তোমাকে পেয়ে আমি গর্ব করিনা 
বরং আমি তোমার গর্বের  কারণ হতে চাই।।

লেখক: কামনা মীম
শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন