০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫১

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

কবিতা: প্রণয়নীর তরে

কবিতা: প্রণয়নীর তরে

মো. শাদনম শাহরিয়ার রূপম

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০০:২৫

কবিতা: প্রণয়নীর তরে

কবি: মো:শাদনম শাহরিয়ার রূপম

জীবনের এমন একটি আয়না থাকা দরকার, 
যাকে দেখলে নিজের বিশ্বাস ফিরে পাওয়া যায়।
চোখে চোখ মিললে বুঝিয়ে দিবে,
"তুমি একা নও,তোমার হাতের উপর আরেকটি হাত রয়েছে। "

জীবনে এমন একটি ফুল থাকা দরকার,
তীব্র ঝড়েও যাকে পাপড়ি হয়ে আগলে রাখা যায়।
সুখে–দূঃখে যেকোন প্রহরেও সে বলবে,
"আমি পুষ্প হয়ে তোমার জীবনে এসেছি,তুমি তার মঞ্জুরি হয়ে সাথে থেকো।"

জীবনে এমন একটি পায়রা থাকা দরকার, 
শত বিভ্রান্তিতেও যে পথ হারাবে না।
যার কোমলতায় তাকিয়ে বলতে ইচ্ছে করে–
"তুমি শুধু বলো–আমি চেয়ে থাকবো,তোমার সকল আহ্লাদ আমিই পূরণ করবো।"

হ্যাঁ,জীবনের এমন একটি আলো থাকা দরকার,
যার পরশে ঘুচে যাবে সব অন্ধকার। 
যার সকল দুঃসময়ে আমি বলতে পারি,
"তোমাকে মেনেছি বিনা কোন দ্বিধায়, এ তিমির সময় পারি দেবো একরাশ ভালোবাসায়।"

লেখক,
মো:শাদনম শাহরিয়ার রূপম
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 

আরও পড়ুন