শাফায়াত হোসেনের কবিতা 'তিতিক্ষা'
শাফায়াত হোসেন (সোহাগ)
প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০১:২৩
আমি ফুলকে ভালোবাসি,
চীনের মহাপ্রাচীরে আবদ্ধ রাখি।
অমাবস্যার আধার রাতে
চেয়ে থাকি তারই পানে -
তখন হৃদয় আলোয় ভরে যায়।
যখনই চোখ পড়ে তার পাপড়িতে,
ম্লান হয়ে যায় ভুবনের সকল রূপসী।
সৌন্দর্যের পরম মায়াবী সে-ইতো,
তাকে দেখলেই হৃদয় নবজাগরণ পায়।
হঠাৎ আগমন ঘটে পূর্ণিমার
আমি ভাবি -
আমার অন্তমহলে সে-ই লুকানো,
যার কাছে আলোও হার মানে।
কিন্তু হায়-
ফুল তো শুকিয়ে গেছে।
আমি প্রজাপ্রতিকে ভালোবাসি,
তার দেহের রঙিন শাড়ি আমায় বিমোহিত করে। আমি তার প্রেমে ডুবেছি,
তার ডানায় ভেসে যেতে ভালোবাসি।
আমায় নিয়ে যায় নীল আকাশে,
তখন মনে হয়
এ-ই তো আমার মনের স্বর্গোদ্যান,
আমার একমাত্র সুধা।
কিন্তু হঠাৎ মেঘের গর্জনে।
সে-ও আমায় ত্যাগ করে যায়।
তবু আমি বাগান গড়ে তুলি-
যেখানে হাজারো ফুলের সমাহার,
কখনো শেষ হয় না তার বাহার।
হাজারো পতঙ্গ ভেসে বেড়ায় ফুলে ফুলে,
প্রজাপ্রতিরা আজ আমার মালীকে জিঞ্জেস করে-
"আমি কি আসতে পারি?"
যেন আঠারো বছরের স্বপ্নবাজ যুবকেরা,
এই বাগানেরই প্রতিচ্ছবি হয়ে ওঠে।
লেখক,
শাফায়াত হোসেন (সোহাগ)
শিক্ষার্থী,রসায়ন বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
