০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫
শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

গল্প: প্রায় দেড় বছর পর কাল রবিবার

গল্প: প্রায় দেড় বছর পর কাল রবিবার

মো. আরিয়ান হাসান দিগন্ত

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০০:৪৯

হঠাৎ কলিং বেল বেজে উঠলো, রেলিং থেকে হাত সরিয়ে আমি দৌড়ে গেলাম। দেখি পত্রিকা নিয়ে দাঁড়িয়ে আছে আমার সমবয়সী একজন। ওর নাম অনিক। রোজ পত্রিকা দিয়ে যায়। ও বোধহয় আমাকে চিনতে পারেনি। কারণ সকালবেলায় ও যার হাতে পত্রিকা দিয়ে যায় তিনি আমার বাবা ছাড়া কেউ নন। যাই হোক আজ সকালটা সুন্দর, প্রকৃতির সাথে দারুণ একটা মুহূর্ত কাটবে। হাতে রাখা পত্রিকাটি এখনো পড়িনি। ওদিকে টেবিলে রাখা এক কাপ চা পুরোটাই ঠান্ডা হয়ে গেল। 

পত্রিকা খুলতেই অবিশ্বাস্য দুটি চোখ খুশিতে ভরে গেল। পত্রিকায় বড় করে লেখা 'আগামী ১২ই সেপ্টেম্বর রোজ রবিবার' স্কুল খুলছে। আমি তখনও বিশ্বাস করিনি। জানি পরদিন আবারো কোন এক লাইনে লেখা হবে স্কুল খুলছে না। কোভিডে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। তবুও লেখাটা বারবার পড়লাম। নিজেকে মনে হচ্ছিল যেন আগামী রবিবার আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হবে। সত্যি সকালটা ভীষণ সুন্দর!

পত্রিকা পড়ে শেষ করে, রিমোট চেপে বসলাম টিভি চ্যানেলের। সব চ্যানেলেই একই খবর আগামী রবিবার ১২ই সেপ্টেম্বর স্কুল খুলছে। ভাবছি এবার বোধহয় সত্যিই ছাড়া পেয়ে যাবো। অবশেষে নিজের বাসগৃহটাও আজ কারাগারের মতো মনে হয়। বাবাকে আমার খুশির সংবাদটা জানিয়ে দিলাম। হঠাৎ করে ফোন এলো আমার বন্ধু রাহাতের। খুশিতে কিছুই বলতে পারল না ও। 

আমি বললাম, খুশির সংবাদটা আমি জানি। তবে তুই স্কুলে এলে আমরা দুজন টিফিন পিরিয়ডে অবশ্যই ঝাঁল মুড়ি খেতে ভুলবো না। কমনরুমটাতে আড্ডা হবে সবার সাথে। 

এর একটু পরেই ফোন এলো ইবু'র। আমার ক্লাসের সবচেয়ে প্রিয় বন্ধু। স্কুলের একটা ব্যাঞ্চ আমার ,ইবু এবং রাহাতের জন্য বরাদ্দ ছিল যেখানে কেবল আমরাই বসতাম। ওর সাথে গল্প হতো টুকিটাকি সব বিষয় নিয়ে। শুধু বললাম, তাড়াতাড়ি ফিরে আয় ।স্কুল খুললে বিকেলে নিশ্চয়ই ফুচকা খাবো আমি আর তুই। ও হাসলো,-হাহাহা....।

কোনোভাবে শেষ হয়ে গেল আজকের দিনটি। আর মাত্র একটা দিন। আজ সকালের পত্রিকার খবর দেখে মনে হলো কাল সত্যিই স্কুল খুলছে। হঠাৎ ব্যস্ত হয়ে গেলাম স্কুলের ইউনিফর্ম খুঁজতে। কিছুতেই খুঁজে পাচ্ছি না। ঘন্টা দুয়েক পর কি যেন একটা চোখে ভাসলো। নানা যুক্তির পর জানতে পারলাম এই ছোট শার্টটি নাকি আমারই কিন্তু প্যান্ট খুঁজে পেলাম না। ওদিকে টেইলার্সে উপচে পড়া ভিড়। সকলেই স্কুলের ইউনিফর্ম নিয়ে ব্যস্ত। শুগুলো বিবর্ণ রং ধারণ করেছে, পা ঢোকাতেই ভিতর থেকে একদল ছারপোকা বেরিয়ে এলো।মোজাগুলো কেটে রেখেছে অর্ধেক।

কতদিন আজ পড়ার টেবিলে বসা হয় না। শুধু খেয়াল করলাম টেবিলে কতগুলো গল্পের বই আছে অথচ একাডেমিক কোনো  বইই নেই। আশ্চর্য হলাম। কেন জানি আজ সবকিছুই নতুন লাগছে। এক এক করে হারিয়ে গেল আমার প্রতিদিনের সঙ্গী সেই কাঁধ ব্যাগটা। কলম গুলোতে কালি শেষ। কিছু নোট করা খাতা আর কিছু পুরনো ডায়েরি চোখের সামনে। তারিখ গুনে দেখি শেষ পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছিলাম, ১৭ই মার্চ। যেদিন কোভিডে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলো। লিখতে ভুলে গেছি কাগজে, আজ কতোদিন!

চোখে পড়লো কিছু সূত্রের নোট করা একটা পেইপার। মনে করতে পারছি না এ কিউব প্লাস বি কিউব( a³ + b³ ) এর সূত্রটা এর সূত্র টা। শুধু মনে হলো প্রায় দেড় বছর পর কাল রবিবার।

লেখক,
মো. আরিয়ান হাসান দিগন্ত
শিক্ষার্থী, 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন