০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

কবিতা: দুনিয়াবী রীতিনীতি

কবিতা: দুনিয়াবী রীতিনীতি

আরমান হোসেন

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০১:০৮

কবিতা: দুনিয়াবী রীতিনীতি

আরমান হোসেন 

‎কী একটা অবস্থা বলো তো!
‎প্রেম নিয়ে এত কথা হলো
‎অথচ আমি কৃষ্ণচূড়ার পাঁপড়ি
‎অবেলায় ঝড়ল কেন?- উত্তর পাই না।

‎মানুষ কত কিছু করে পৃথিবীতে! 
‎হৃদয় নিংড়ানো করুণ রস ছুঁয়েও 
‎আমি গাঢ় নীল ফানুস হাতে 
‎হরিণের মতো এদিক-ওদিক তাকাই।

‎দু-চারটা আটলান্টিক পারি দেওয়ার 
‎দুর্লভ ক্লান্তিতে ধুয়াশার চাদর মুড়িয়ে 
‎পিটিয়ে মারা ঢোঁড়ার মতো
‎হৃদয়ের এক পাশে অচল আশ্বাস।

‎ছায়াসুশীতল বটবৃক্ষ ছেড়ে
‎কিছুদূর গিয়ে ফিরে এসে দেখি
‎বিধাতার কটাক্ষে সবুজ পাতায় হলুদে উৎসব। 
‎এমনিতো হয় দুনিয়াবী রীতিনীতি! 

আরও পড়ুন