০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫২

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫
শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

কবিতা: আমি ধর্ষিতা শিশু বলছি

কবিতা: আমি ধর্ষিতা শিশু বলছি

কামনা মীম

প্রকাশিত: ২৪ মে, ২০২৬, ০০:১৯

কবিতা: আমি ধর্ষিতা শিশু বলছি 

কবি: কামনা মিম 

আমি ধর্ষিতা শিশু বলছি, 
তোমরা কি শুনতে পাও আমার কথা 
জানো, এখনো আমি ঘাতকের আঘাতের যন্ত্রণায় ছটফট করছি, 
একরাশ বেঁচে থাকার অভিপ্রায়ে আমার বুক ফেটে যায়। হায়...
কই তোমরা,শুনতে কি পাও আমার কথা, 

আমি রামিসা বলছি,
জানো, আমি তোমাদের মত একদিন অনেক বড় হতে চেয়েছিলাম, খেলার মাঠে খেলতে চেয়েছিলাম,নিজের মতো করে স্কুলে যেতে চেয়েছিলাম, বাবার হাত ধরে বইমেলায় যেতে চেয়েছিলাম, গলা ছেড়ে ভাটিয়ালি গাইতে চেয়েছিলাম,অনেক বড় কিছু একটা হতে চেয়েছিলাম।
এক বুক দীর্ঘশ্বাসে বলি, কিছুই হতে পারলাম না। 
ওরা আমাকে কিছুতেই বড় হতে দিলনা,
ওই দানবেরা সব স্বপ্ন কেড়ে নিল চিরতরে।

ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে মারতে মারতে আমার বেঁচে থাকার অধিকার কেড়ে নিল ওরা,আমাকে যখন ঐসব দানবেরার ছুরি দিয়ে খুচিয়ে খুঁচিয়ে মারতে শুরু করলো, 
আমি তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে কত আকুতি মিনতি করেছি।শুধু বেঁচে থাকার জন্য,কখনো চেয়ারের নিচে, কখনো টেবিলের নিচে লুকিয়েছি,
অমানুষ পশুর দল আমাকে হেচরায় টেনে আমার বুকে চোড়ে বসলো, তখন আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে দানবের পা ধরে বলেছি, 
আঙ্কেল,, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও,আমাকে বাঁচতে দাও,আমি বাঁচতে চাই শুধু বাঁচতে চাই। 
এরপর অশ্রুগড়িয়ে দানবের পায়ে পড়ল,ওদের পা ভিজলো আমার অশ্রুতে কিন্তু ওদের মন ভিজলো না, জনতাম না মানুষ এত পশু হয়। আমাকে বাঁচতে দিল না, ছুড়ি দিয়ে আমার সারা দেহ ক্ষত বিক্ষত করে দিল ওরা। 
মারলো আমার সব স্বপ্ন।
কী পাপ করেছি বল?আমার কি ছিল না বেঁচে থাকার অধিকার? 

তোমরা কি শুনতে পাও , আমি আছিয়া বলছি,, 
তোমরা কি শুনতে পাও আমার কথা, তবে শোন,
আমাকে ওরা যখন মারল আমি তখন খেলার শিশু,আমি নিষ্পাপ শিশু। আমার বয়স মাত্র ৮ বছর, খেলতে খেলতে বড় হচ্ছিলাম, ঠিক তখনই ওরা আমার বুকে চড়ে বসে আমাকে নির্মমভাবে নির্যাতন করছিল। 

দুহাত জোর করে বলেছি,আমার মত তুমারও তো আছে ছোট্ট শিশু, তুমার সেই শিশু মনে করে আমাকে মেরো না চাচা।
আমি হাউ মাউ করে কাঁদতে থাকি, ওদের চোখের পানে চেয়ে বাঁচতে প্রাণ ভিক্ষা চেয়েছি, 
ওরা আমাকে বাঁচতে দেইনি।
বলো তুমাদের মত আমার কি ছিল না বেচেঁ থাকার অধিকার। 
আমি ধর্ষিতা শিশু বলছি, 
না ফোটা ফুলের কলির মত ওরা আমাকে ছিড়ে ফেলল,আমি কৃষ্ণচূড়ার মতো, রক্তজবার মতো ফুটতে চেয়েছিলাম। আমাকে আর ফুটতে দিল না।

আমি ধর্ষিতা শিশু বলছি,
কি দায় দেবে তোমরা আমায় 
আমার পোশাকের দায়,আমার চলাফেরার দায় সেতো অনেক আগেই প্রমাণিত,
আমার বয়সের দায় দিবে কি তোমরা?
সেতো আমি এক সদ্য ফোটা নিষ্পাপ শিশু ছিলাম,
হাসতে- খেলতে বেড়ে উঠেছিলাম মাএ।
এতেই আমি কেন অমানবিক নির্যাতনের স্বীকার?
এই প্রশ্নটাই বা আমি কাকে করবো?

যে দেশে আমি মেয়ে বাবার কাছে নিরাপদ নয়, আমি বোন ভাইয়ের কাছে নিরাপদ নয়,এমনকি আমি মেয়ে মায়ের আঁচলেও ঠাঁই হারিয়েছি।
আমি ধর্ষিতা রজনী, ময়না, আয়েশা, অহাতি, দোলা, নুসরাত, সায়মা, ফারিহা, তায়েবা, ইরা, লামিয়া, আসিয়ার মতো ধর্ষিতা রামিসা বলছি,
কতগুলো নাম শিশু ধর্ষিতার আসনে বিরল,

এদের কি কোন ধর্ষক ছিল না?কোন ধর্ষকের বিচার হয়েছে কি,আছে কি  কোনো উদাহরণ তার?  
আমি লজ্জায় মোহিত ধর্ষিতা শিশু বলছি,যে দেশে ২৪ ঘন্টারও কম সময়ে ৩ টি শিশু ধর্ষিত হয়।সে দেশে কোথায় বা আমার ধর্ষণের বিচার চাইবো? 
এক রাশ দীর্ঘ শ্বাসে বলি,
আমি কোন ধর্ষকের বিচার চাই না, 
কোন শিশুর নিরাপত্তাও চাই না,
শুধু সম্মানের সাথে জ্যান্ত পুঁতে দাও, 
তবুও আমাকে নির্যাতনে মৃত্যু দিও না। 
আমি ধর্ষিতা শিশু বলছি।

লেখক,
কামনা মিম
শিক্ষার্থী,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা 

আরও পড়ুন