মাত্র ১৯ দিনের শিশুর শরীরে হামের উপসর্গ
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১০ মে, ২০২৬, ০০:৪০
নারায়ণগঞ্জের বাংলাদেশ নবজাতক হাসপাতাল-এ মাত্র ১৯ দিন বয়সী এক শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। শিশুটির জ্বর, সারা শরীরে লালচে দাগ এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার হাসপাতালটির চিফ কনসালট্যান্ট ডা. মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাঁচ দিন ধরে শিশুটির তীব্র জ্বর ছিল এবং তিন দিন আগে শরীরে র্যাশ দেখা দেয়। একই সঙ্গে শিশুটি ঠিকভাবে খাবারও খেতে পারছিল না। পরে এক্স-রেতে নিউমোনিয়া ধরা পড়ে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শিশুটি হামে আক্রান্ত হয়েছে। রোগটি নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।
ডা. মজিবুর রহমান বলেন, এত অল্প বয়সী শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া উদ্বেগজনক। কারণ সাধারণত ছয় মাস বয়সের আগে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া হয় না। শিশুটির মা হাম প্রতিরোধী টিকা নিয়েছিলেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
বর্তমানে শিশুটির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
