আন্তর্জাতিক নার্স দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ মে, ২০২৬, ১২:১৩
আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মদিন উপলক্ষে বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন।”
দিবসটি উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে র্যালি, কেক কাটা এবং আলোচনা সভা। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাব-এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভায় সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি জাহানারা পারভীন।
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দিবসটি পালন করে আসছে। শুরুতে সীমিত পরিসরে উদযাপন হলেও বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে দিনটি গুরুত্বসহকারে পালিত হচ্ছে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
