নির্বাচনের আগে আইনি জটিলতায় বিসিবি
স্পোর্টস
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৩:৫৪
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এ রিট করেছেন ছয়জন কাউন্সিলর।
মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়।
পরে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, বুধবার রিটের পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বারবার রিট হওয়ায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তবে নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধি দল দুবাই থেকে বাংলাদেশে এসেছে। তারা বিসিবির আইনজীবী ও লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, সম্প্রতি বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ঘোষণায় বলা হয়, আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
