০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

নেইমারের পর এবার রোনালদিনিয়োর হাতে বাংলাদেশের জার্সি

নেইমারের পর এবার রোনালদিনিয়োর হাতে বাংলাদেশের জার্সি

স্পোর্টস

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৫:১৩

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনিয়ো গাউচোর হাতে এবার দেখা গেল বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি। ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকাকে জার্সিটি উপহার দিয়েছেন ব্রাজিলপ্রবাসী বাংলাদেশি শাহনুর রুমেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শাহনুর রুমেনকে রোনালদিনিয়োর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা যায়। এ সময় তিনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে রোনালদিনিয়োর হাতে লাল-সবুজের জার্সি তুলে দেন।

আলাপচারিতায় শাহনুর রুমেন ব্রাজিলে বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসার বিষয়টি তুলে ধরেন। বিশ্বের এক প্রান্তের বাংলাদেশ কীভাবে আরেক প্রান্তের ফুটবল পরাশক্তি ব্রাজিলকে হৃদয়ে স্থান দিয়েছে, সে কথাও জানান তিনি।

তবে রোনালদিনিয়োই প্রথম নন। এর আগে ব্রাজিলের আরেক তারকা ফুটবলার নেইমার জুনিয়রের হাতেও বাংলাদেশের জার্সি তুলে দিয়েছিলেন শাহনুর রুমেন।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও ভালোবাসার বার্তা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তাদের কাছেও পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন