০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৬

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

আইসিসির দুই প্রতিনিধি ঢাকায়, বিসিবি নির্বাচন ও প্রশাসন নিয়ে বৈঠক

আইসিসির দুই প্রতিনিধি ঢাকায়, বিসিবি নির্বাচন ও প্রশাসন নিয়ে বৈঠক

স্পোর্টস

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৫:২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই প্রতিনিধি বাংলাদেশ সফরে এসেছেন। বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি, নির্বাচনী প্রক্রিয়া এবং ক্রিকেট প্রশাসনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করতেই তাদের এ সফর।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান জানিয়েছেন, আইসিসির প্রতিনিধিরা দেশের ক্রিকেট প্রশাসনের বর্তমান অবস্থা, বোর্ড পরিচালনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করবেন।

সফরকালে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বিসিবির আইন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে চলমান পরিস্থিতি, আইনি বিষয় এবং নির্বাচন ঘিরে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির নির্বাচনী প্রক্রিয়াসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের জন্যই প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে।

এর আগে বিসিবিও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আইসিসির প্রতিনিধি দল নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।

সাম্প্রতিক সময়ে বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আইনি জটিলতা ও বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে আইসিসির এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের ধারণা, সফর শেষে প্রতিনিধি দল তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ আইসিসি বোর্ডের কাছে উপস্থাপন করতে পারে।

সূত্র জানিয়েছে, সফর শেষে প্রতিনিধি দল মঙ্গলবার রাতেই ঢাকা ত্যাগ করতে পারে। আগামী রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন।

আরও পড়ুন