০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫৫

শিরোনাম
৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৬৫

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের জার্সির রঙ চূড়ান্ত

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের জার্সির রঙ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৯:৪৫

বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইউনিফর্ম চূড়ান্ত হয়েছে। তিনটি ম্যাচেই ভিন্ন সমন্বয়ের কিট পরে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল খেলবে তাদের ঐতিহ্যবাহী হলুদ হোম জার্সিতে। এ ম্যাচে জার্সির সঙ্গে থাকবে নীল শর্টস ও সাদা মোজা।

দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে দলটি ব্যবহার করবে নীল রঙের এওয়ে জার্সি। এর সঙ্গে থাকবে নীল শর্টস ও কালো মোজা।

অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও হলুদ হোম জার্সিতে দেখা যাবে ব্রাজিলকে। তবে এ ম্যাচে নীল শর্টসের পরিবর্তে ব্যবহার করা হবে সাদা শর্টস। মোজাও থাকবে সাদা রঙের।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সি বরাবরই ফুটবলপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবারও গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে সেই পরিচিত রূপেই মাঠে নামবে সেলেসাওরা।

আরও পড়ুন