মার্তিনেজের চোটে চিন্তায় আর্জেন্টিনা, গোলবারে কে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ০২ জুন, ২০২৬, ১৯:৫১
বিশ্বকাপ শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ডান হাতের আঙুলে চোট পেয়েছেন। ফলে টুর্নামেন্টের শুরুতেই তার মাঠে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে। তবে মার্তিনেজের শারীরিক অবস্থা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এ কারণে বিকল্প পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।
মার্তিনেজের অনুপস্থিতিতে গোলবারের নিচে দায়িত্ব পাওয়ার দৌড়ে রয়েছেন গেরোনিমো রুলি ও হুয়ান মুসো। আসন্ন প্রীতি ম্যাচগুলোতে এই দুই গোলরক্ষককে পরীক্ষা করে দেখতে পারেন স্কালোনি।
অভিজ্ঞতার বিচারে কিছুটা এগিয়ে আছেন রুলি। তিনি ২০২২ বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন।
অন্যদিকে, অ্যাতলেতিকো মাদ্রিদে মৌসুমের শেষ দিকে সুযোগ পেয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন হুয়ান মুসো। তাই মার্তিনেজের বিকল্প হিসেবে তাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এখন মার্তিনেজের শারীরিক অবস্থার উন্নতির দিকেই তাকিয়ে আছে আর্জেন্টিনা শিবির। তবে প্রয়োজন হলে রুলি কিংবা মুসোর ওপরই ভরসা করতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।
আরও পড়ুন
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • মেধা হারাচ্ছে দেশ
- • মাদকের ছোবলে হারিয়ে যাচ্ছে তরুন সমাজ
- • আবারো বাড়ল দেশের রিজার্ভ
- • আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু, মিলল তদন্তের প্রতিবেদন
- • কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
